বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস মক্কায় রেড অ্যালার্ট জারি মক্কা চুক্তি কী, বাংলাদেশ কেন যোগ দিতে চায়? মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর— এমন কথা শোনা যাচ্ছে বেশ কয়কদিন ধরেই। ভারতীয় গণমাধ্যমের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। কাকে বিয়ে করছেন শ্রদ্ধা, তা নিয়ে রয়েছে আলোচনা।

শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

শ্রদ্ধা কাপুর ও লেখক রাহুল মোদী। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit