শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঢাকা বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। সব বিভাগেই জেন-জি’কে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন ‘যোগ্য’ তরুণরা। নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা-এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাইপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, কোনো রাজনীতিতে প্রবীণ ও নবীনের সংমিশ্রণ ছাড়া চলে না। আমরা তরুণদের কথা বলছি , কিন্তু একেবারে যে প্রবীণদের বাদ দেওয়া হবে, এমন নয়। আমরা সেটা কখনো বলিনি। এখানে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে প্রার্থী দেওয়া হবে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানতে পারবে- তাদের মনোনয়ন দেওয়া হবে।

মনোনয়ন পেতে ঢাকা বিভাগে প্রচারণা চালাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন—ঢাকা-৩ আসনে গয়েশ্বর রায় চৌধুরীর পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ঢাকা-৪ আসনে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ আসনে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ, ঢাকা-১০ আসনে দলের আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম, ঢাকা-১৫ আসনে মামুন হাসান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নাম আলোচনায় রয়েছে।

এছাড়া গাজীপুর-১ আসনে কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন, মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস সালাম আজাদ, মানিকগঞ্জ-১ আসনে খোন্দকার আকবর হোসেন বাবলু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে মশিউর রহমান রনি। 

নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে আকরামুল হাসান, নরসিংদী-৪ আসনে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নরসিংদী-৫ আসনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ-৪ আসনে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, কিশোরগঞ্জ- ৬ আসনে মো. শরীফুল আলম, টাঙ্গাইল-১ আসনে জোবাইর আল মাহমুদ রিজভী, টাঙ্গাইল-৩ আসনে মো. মাইনুল ইসলাম ও ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৬ আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৭ আসনে জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার খানও আলোচনায় রয়েছেন।

এছাড়া কুড়িগ্রাম, বগুড়া অথবা ঢাকার যে কোনো একটি আসন থেকে মনোনয়ন পেতে পারেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit