শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

ভারতকে আরও বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে এ শুল্ক কার্যকর হবে। এই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে ১০০ শতাংশ ট্যারিফ (শুল্ক) আরোপ করবো, যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে।’

তিনি আরও জানান, নির্মাণাধীন বলতে বোঝানো হবে ‘জমি খনন শুরু হয়েছে’ বা ‘নির্মাণকাজ চলমান রয়েছে’। এসব ক্ষেত্রে শুল্ক আরোপ করা হবে না। প্রেসিডেন্ট দাবি করেন, এই শুল্ক আদায় সরকারের বাজেট ঘাটতি কমাতে এবং ঘরোয়া শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে। 

নতুন ঘোষিত শুল্ক কাঠামোয় ট্রাম্প আরও জানান, রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে ৫০ শতাংশ শুল্ক, আসবাবপত্রে ৩০ শতাংশ এবং ভারী ট্রাকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও ট্রাম্প এই শুল্কের জন্য কোনো আইনি ব্যাখ্যা দেননি, তিনি দাবি করেন এটি জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে জরুরি।

ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। ভারতের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল-এর তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে ভারতের মোট ২৭.৯ বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানির মধ্যে ৩১ শতাংশ বা ৮.৭ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে গেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩.৭ বিলিয়ন ডলারের ওষুধ।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি কার্যকর হলে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে ব্যয়বহুল হয়ে পড়বে এবং দেশটির রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit