আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৭ মিনিটে খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ১৯৫ কিলোমিটার গভীরে, ৩৬.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭০.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
পিএমডির তথ্য মতে, চিত্রাল, পেশোয়ার ও সোয়াত অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম পাখতুনখোয়া টাইমস এক্স-এ এক পোস্ট জানিয়েছে, অ্যাটক, লোয়ার দির ও আপার দিরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৩৩