শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

খুব শিগগির সন্তানের বাবা হবো, কাজলকে বললেন সালমান খান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রচারিত হয় কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। অ্যামাজন প্রাইমের এ শোয়ের প্রথম পর্বেই অংশ নেন অভিনেতা সালমান খান। সঙ্গে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানও।

কাজল ও টুইঙ্কেলের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আমির ও সালমান নানা প্রসঙ্গে কথা বলেন। তবে সব প্রসঙ্গ ছাপিয়ে চার তারকার আড্ডায় দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছেন সালমান। এ অনুষ্ঠানে সালমানের প্রেমের সম্পর্ক, বিয়ে ও সন্তান নিয়ে মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ার আলোচনায়। ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে নানা আলাপচারিতার মধ্যে প্রেমে বিচ্ছেদ প্রসঙ্গ উঠলে সালমান সবার উদ্দেশে বিচ্ছেদের একটি কারণ জানান।
বলেন,যখন সম্পর্কে থাকা জুটির একজন আরেকজনের চেয়ে দ্রুত এগিয়ে যায়, তখনই সম্পর্কের ভাঙন শুরু হয়। এ ভাঙন আসে অনিশ্চয়তা থেকে। সম্পর্ক টেকাতে তাই আমি মনে করি দুজনকে একসঙ্গে এগিয়ে যেতে হয়।

 

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে কথা বলছেন সালমান খান। ছবি: সংগৃহীত

সাবেক প্রেমিকা প্রসঙ্গে এ অভিনেতা বলেন,কয়েকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয় বরং যাতে অন্যের মনে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে। তবে সব সাবেকই যে দূরে, তা নয়। সঙ্গীতা (বিজলানি) এখনও কাছের মানুষ। আমাদের পরিবারের মতো।

তবে তারকা আড্ডায় সালমান সবচেয়ে চমকপ্রদ যে মন্তব্য করেছেন সেটা হলো তার সন্তান নিয়ে। ৫৯ বছর বয়সী এ তারকা সন্তান প্রসঙ্গে বলেন,অনেক সাক্ষাৎকারেই বলেছি আমি সন্তান নিতে আগ্রহী। বাবা হতে চাই। খুব শিগগির সন্তানের বাবা হবো। দেখা যাক।

প্রসঙ্গত, সালমান খানের আপ কামিং সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হবে। এ সিনেমা দিয়েই বলিউডে বড় ঝড় তুলতে চান বলিউড ভাইজান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit