শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন জেনারেলদের হঠাৎ দেশে তলব কেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একাধিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অবস্থিত সামরিক স্থাপনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। 

তবে কেউই জানেন না যে বৈঠকটি কী নিয়ে। এমনকি জেনারেল এবং অ্যাডমিরালরাও এ বিষয়ে অবগত নন। পরিচিত একটি সূত্র সিএনএনকে বলেছে, তারা দলগত শারীরিক ফিটনেস পরীক্ষা থেকে শুরু করে প্রতিরক্ষা বিভাগের অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ, অফিসারদের ব্যাপক হারে বরখাস্ত পর্যন্ত বিভিন্ন তত্ত্ব শুনেছেন। 

কিন্তু কারণ যাই হোক না কেন, হঠাৎ করে এত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সভা আহ্বান করা ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলেই জানান তিনি। একজন কর্মকর্তা ব্যঙ্গ করে বলেছেন, ‘এটাকে সাধারণ স্কুইড গেম বলা হচ্ছে।’ কিছু কর্মকর্তা একই সাথে এত উচ্চপদস্থ কর্মকর্তার এক জায়গায় থাকার বিষয়ে নিরাপত্তা উদ্বেগও প্রকাশ করেছেন। একজন কংগ্রেসনাল সহকারী সিএনএনকে বলেন, 

হেগসেথ যদি একটি নতুন বড় সামরিক অভিযান বা সামরিক কমান্ড কাঠামোর সম্পূর্ণ পুনর্গঠন’ ঘোষণা করার পরিকল্পনা না করে থাকেন, তাহলে আমি এর জন্য অন্য কোনো উপযুক্ত কারণ ভাবতে পারছি না।বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটন পোস্ট প্রথম এই বৈঠকের খবর প্রকাশ করে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে, হেগসেথ ‘আগামী সপ্তাহের শুরুতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।’তবে এই সভার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি পেন্টাগন। বৈঠকে যোগ দেয়ার এই নির্দেশনা মার্কিন সামরিক বাহিনীর সব জেনারেল এবং ফ্ল্যাগ অফিসারদের জন্য কি না, তা-ও জানানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit