শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

ফাইনালে ভারতকে সুযোগ দিতে চায় না পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগের দুবার সম্ভাবনাও জাগাতে পারেনি। ভারতের বিপক্ষে সেই ভুল শুধরে নিতে চায় পাকিস্তান। রোববারের ফাইনালে সূর্যকুমার যাদবদের হারাতে যা প্রয়োজন, সবটা করতে প্রস্তুত সালমান আলী আগা। মোদ্দাকথা, শিরোপা নিয়ে ফেরার মন্ত্রই শুনিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

বৃহস্পতিবার বাংলাদেশের ভুলে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়েছে পাকিস্তান। ওই ম্যাচের ভুল নিয়ে বিশ্লেষণ করেছেন সালমান। বোলার ও ফিল্ডারদের প্রশংসা করে জানিয়েছেন, এবার ব্যাটিংটাকেও সেরা বানাতে চান। পাকিস্তানের অধিনায়কের বিশ্বাস এই দল যেকোনো দেশকে ক্রিকেটে হারিয়ে দিতে পারবে, ‘এই ধরণের ম্যাচ যে দল জিততে পারে, তারা অবশ্যই স্পেশাল টিম। সবাই খুব ভালো খেলেছে। ব্যাটিংয়ে আমাদের কিছু উন্নতি প্রয়োজন। আমরা সেটি নিয়ে কাজ করছি।’

টাইগারদের হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর সালমান প্রচ্ছন্ন হুমকি ছুড়েছেন ভারতের দিকেও। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত। আগের দুবার হেরেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আগের সেই ভুল কোনোভাবেই করতে চায় না পাকিস্তান। ফাইনাল নিশ্চিতের পর দৃঢ় প্রত্যয়ে আগা বলেছেন, ‘আমরা খুবই এক্সাইটেড। আমরা জানি আমাদের কি করতে হবে। যেকোনো দলকে হারানোর মতো যথেষ্ট ভালো দল পাকিস্তান।

রোববার আমরা শিরোপার মঞ্চে নামব এবং প্রতিপক্ষকে (ভারত) হারানোর চেষ্টা করব।’এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে। আজ নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে ভারত। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে শিরোপা ফয়সালার ভারত-পাকিস্তান ক্লাসিকো।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit