সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ইয়ামাল ব্যালন ডি’অর না জেতার কারণ জানালেন লা লিগা সভাপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

খেলার নিউজ ডেক্সঃ  লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস মনে করেন শুধু বয়স কম হওয়ায় এ বছর ব্যালন ডি’অর জিততে পারেননি লামিনে ইয়ামাল। তবে তিনি আশাবাদী, দ্রুতই বার্সেলোনার এই তারকার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কার। জুলাইয়ে ১৮ বছরে পা রেখেছেন ইয়ামাল। সোমবার ইয়ামালকে ছাপিয়ে এবার ব্যালন ডি’অর জয় করেছেন পিএসজি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। যদিও একেবারে খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার তিনি কোপা ট্রফি জয় করে রেকর্ড গড়েছেন।

ব্যালন ডি’অর ইয়ামালের হাতে না ওঠা প্রসঙ্গে তেবাস বলেন, ‘তার বয়স যদি ২৩ বছরের বেশি হতো তবে হয়তোবা সে এই পুরস্কার জয় করত। আমি নিশ্চিত, যেহেতু তার বয়স কম এবং একটি ট্রফি সে পেয়ে গিয়েছিল, সে কারণেই ব্যালন ডি’অর জিততে পারেনি। যদিও তেবাসের সঙ্গে একমত হতে পারেনি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তার মতে ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে চ্যাম্পিয়ন লিগ একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে।

এদিকে লা লিগা, স্প্যানিশ সুপারকোপা ও কোপা ডেল রে জয়ী বার্সেলোনার হয়ে গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ইয়ামাল ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কাতালান জায়ান্টরা ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। কোপা ট্রফি গ্রহণ করার সময় ইয়ামাল বলেছেন, ভবিষ্যতে অন্যান্য পুরস্কারগুলো জয়ের জন্য তিনি পরিশ্রম চালিয়ে যাবেন।

মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষিক্ত হওয়া ইয়ামাল ইতোমধ্যেই বেশকিছু রেকর্ডের জন্ম দিয়েছেন। লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ইউরো ২০২৪’এ টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। স্পেনকে ইউরোর শিরোপা উপহারে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit