শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম

আ.লীগ আগামীতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামীলীগ আগামীতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এনসিপি’র সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটি’র সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দৃশ্যমান বিচার এবং গণপরিষদের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সংবিধান চাচ্ছি এই বিষয়গুলোতে আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের শক্ত অবস্থান বজায় না রাখি তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছি। আমরা বিশ্বাস করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাশ। সভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit