শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় এক দৃষ্টিহীন পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক দৃষ্টিহীন পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাড়ীয়ালী গ্রামে হাজির হন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এ সময় তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়াসহ চিকিৎসার আশ্বস্ত করেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ পরিবারে মা ও দুই মেয়ে তিনজন দৃষ্টিহীন মানুষ। এ ছাড়াও উপজেলায় বিএনপির অসুস্থ থাকা বিভিন্ন নেতাকর্মীদের খোঁজখবর নেন। উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মন্ডল। চোখের আলোহীন স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে নিদারুণ জীবন সংগ্রামে লড়াই করছেন।

এ খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা বিএনপি। যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক মিজানুর রহমান খান বলেন, মা ও দুই দৃষ্টিহীন মেয়ে নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অসচ্ছল অবস্থায় জীবনযাপন করছেন। বিএনপি মানবতার দল। গণমানুষের জন্য কাজ করেন। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের সংসারের খোঁজখবর ও চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। পরে তাদের চোখের সুচিকিৎসার দায়িত্ব নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক অ্যাড. আলী বুদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। উল্লেখ্য, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন হোসেন।

শ্রমিকের কাজ করে কোনোমতে দিন-আনা দিন খাওয়া নুন ভাতে চলে তার সংসার। চারজনের সংসারের একমাত্র আয় করেন এ মানুষটি। এছাড়াও সংসারের ছোট-বড় সকল কাজও করেন মিলন। মিলন স্ত্রীকে নিয়ে ২১ বছর পার করেছেন ভালো ভাবেই। সংসার সুখের ছিল মিলনের।কিন্তু পাঁচ বছর আগে হঠাৎই স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে নয় বছর বয়সী বড় মেয়ে মারুফা ইয়াচমিন জন্ম থেকেই অন্ধ। এ ছাড়া সাত বছর বয়সী ছোট মেয়ে মরিয়ম খাতুনের দুই চোখ সুস্থ নিয়েই জন্ম হলেও দুই বছর আগে একটি চোখ অন্ধ হয়ে গেছে। অন্য চোখেও খুব কম দেখতে পারে সে। ফলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে হত দরিদ্র দিন মুজুর মিলন হোসেন যেনদুশ্চিন্তার শেষ নেই।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit