বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ‎গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

নিউজ ডেক্সঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার গ্লোব এডিবল অয়েল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ আগুন লাগে। ‎ ‎প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আনুমানিক ১১টার দিকে গ্লোব এডিবল অয়েল লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসকে ফোন করে জরুরি সহায়তা চায় কর্তৃপক্ষ। আগুনের খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।গ্লোব এডিবল অয়েল কারখানার প্রশাসনিক কর্মকর্তা‎ আশরাফ আলী বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জোন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ‎মো. ওসমান গনি বলেন, খবর পেয়ে প্রথমে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। আগুনের ভয়াবহতা বেশি থাকার কারণে ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। সময়মতো আগুন নেভাতে না পারলে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতি আশঙ্কা ছিল। তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত বলা যাচ্ছে না।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit