রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

আওয়ামী লীগের সঙ্গে প্রেমের চেষ্টা মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আনবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ভিন্ন ভাবে বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, আওয়ামী লীগের সঙ্গে প্রেম করার চেষ্টা করছেন, তা তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আনবে না। আজ (মঙ্গলবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার নেতাকর্মী, জুলাই আন্দোলনে আহত ও জটিল রোগে আক্রান্ত ২২ পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

রুহুল কবির রিজভী বলেন, ১৯ জুলাই ওবায়দুল কাদের প্রকাশ্যে বলেছিলেন— আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখামাত্রই আন্দোলনকারীদের গুলি করবেন। যারা নিজ দেশের সন্তানদের হত্যা করার নির্দেশ দেয়, তাদের আবার যদি প্রত্যাবর্তন ঘটে, আমরা যারা সেদিন আন্দোলনে ছিলাম, এখানে যারা বসে আছি, আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদের কি রেহাই দেবে? আজ যারা মনে করছেন গোপনে-গোপনে তাদের (আ. লীগের) সাথে আঁতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারাও কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউইয়র্কে। জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময়, সব নেতৃবৃন্দের সাথে তারা কী আচরণ করেছে!

বিএনপির এই নেতা বলেন, সেদিনের (গণঅভ্যুত্থানে) আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত রাজনৈতিক দল, আপনারা চিন্তা করুন, শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না। বড়-বড় কথা বললেই কাজ হয় না। গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোনো মতভেদের কারণে তার (শেখ হাসিনার) যেন প্রত্যাবর্তন না ঘটে, মাথার মধ্যে সেই চিন্তাটি রাখবেন। তার যদি প্রত্যাবর্তন ঘটে গণতান্ত্রিক শক্তি, বিরোধী কোনো রাজনৈতিক দল, কোন সমালোচনা, গণতন্ত্রের কোনো লেশমাত্র সে আর রাখবে না। 

নেতা-কর্মীদের সতর্ক করে রিজভী বলেন, সবসময় সতর্ক থাকতে হবে। সামনে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা। এই পূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit