বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলে সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার চরম ব্যাটিং বিপর্যয়। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় শ্রীলংকা।

ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ফেরান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুশাল পেরেরাকে ফেরান হারিস রউফ। অষ্টম ওভারে পরপর দুই বলে শ্রীলংকার বর্তমান ও সাবেক দুই অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফেরান হুসাইন তালাত।

৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন কামিন্দু মেন্ডিস ও লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit