সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন পাঁচ নারী-পুরুষকে ঢাকার আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে ইউএনও-নার্গিস সুলতানা। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিভিন্ন জায়গা থেকে আসা  মানসিক ভারসাম্যহীন ৫ নারী পুরুষকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এর সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন ৫ নারী পুরুষের নতুন ঠিকানা  মিরপুর সরকারি আশ্রয়ণ কেন্দ্রে। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আক্তার হোসেন এর নেতৃত্বে একটি টীম  মানসিক ভারসাম্যহীন ওই নারী-পুরুষকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মাটিরাঙ্গায় অবস্থান করছে মানসিক ভারসাম্যহীন এ পাঁচ নারী-পুরুষ । তারা দর্বিসহ জীবন যাপন করার পাশাপাশি স্থানীয়দের বিরক্তিরও কারণ ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে সচেতন মহল থেকে তাদের অন্যত্র পাঠানোর দাবী ছিল। সবশেষে   স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি আইন ২০১৫ অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা তাদেরকে ঢাকা সরকারি মিরপুর শাহ্ আলী আশ্রয়কেন্দ্রে প্রেরণ করেন। 

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাশেদ, মাটিরাঙ্গা থানার এ এস আই মো. আক্তার হোসেন, সাংবাদিক ও যুব রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ও মাটিরাঙ্গা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা মানসিক ভারসাম্যহীন এসব ব্যাক্তিদের গোসল করিয়ে নতুন কাপড়-চোপড় পরিধান করায়। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আসা ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারী পুরুষ তারা দর্বিসহ জীবন যাপন করার পাশাপাশি স্থানীয়দের বিরক্তিরও কারণ ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে সচেতন মহল থেকে তাদের অন্যত্র পাঠানোর দাবী ছিল।তাই উপজেলা সমাজ সেবা কার্যালয়,  স্থানীয় সচেতন মহল ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল এর সার্বিক সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন এ পাঁচ নারী-পুরুষকে মিরপুর সরকারি আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit