মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

চট্টগ্রামে প্রতিবেশীর হামলায় দিনমজুর নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

 অপরাধ নিউজ ডেক্সঃ  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মো. রহমত (৪৯) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিনমজুর রহমতের সঙ্গে একই এলাকার মো. রেজাউলের পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এর বাইরেও ইট ভাঙানোর মজুরি নিয়েও এদিন রাতে দুই পরিবারের সঙ্গে তাদের উঠানে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের থামালেও ঘাতক পরিবার লাঠি ও ছুরি হাতে আবারও বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে রহমতকে প্রতিবেশীরা পেটে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২২ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit