বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করতে বললেন মোদি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। তার ঠিক আগের দিন রোববার বিকেলে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তা দিলেন মোদি। 

রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর, মোদি স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। 
 
তার সমর্থকরা ম্যাকডোনাল্ডস, পেপসিসহ মার্কিন ব্র্যান্ডগুলোকে বয়কট করার জন্য প্রচারণা শুরু করেছে, যেগুলো ভারতে অত্যন্ত জনপ্রিয়। ‘আমরা প্রতিদিন অনেক পণ্য ব্যবহার করি তা বিদেশে তৈরি, আমরা তা জানিও না। আমাদের এগুলো থেকে মুক্তি পেতে হবে।’ সোমবার ব্যাপক ভোক্তা কর হ্রাস বাস্তবায়নের আগে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন মোদি।
 
মোদি কোনো দেশের নাম উল্লেখ না করেই বলেন, আমাদের ভারতে তৈরি পণ্য কেনা উচিত। ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যা আমেরিকান ভোগ্যপণ্যের একটি প্রধান বাজার, যা প্রায়শই মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজন.কম থেকে পণ্য কেনে।
 
মোদি, দোকানদারদের ভারতে তৈরি পণ্য খুচরা বিক্রির দিকে মনোনিবেশ করার আহ্বান জানান এবং যুক্তি দেন যে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক কোম্পানি স্থানীয় পণ্যের প্রচার বৃদ্ধি করেছে।
এদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বাণিজ্য আলোচনার জন্য শিগগিরই ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit