শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দূর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যাল সহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম বলেন, প্রতিটি পূজা মন্ডপই আমাদের কাছে গুরুত্বপুর্ন। উৎসব মূখর ও শান্তিপূর্ণভাবে পরিবেশ যেনো, কোন অবস্থাতেই বিঘ্ন না ঘটে। এ বিষয়ে পুলিশ সর্বদা সোচ্চার আছে। সুন্দরভাবে পূজা উদযাপন করার সার্থে যা যা করণীয়, সে সম্পর্কে উপস্থিত সকলেই মতামত ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশ যেনো নস্ট না হয়, এ বিষয়ে সকলকে সজাক থাকার আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit