সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ইসরায়েলের আশদোদে রকেট ছোড়ার অভিযোগে বেজে ওঠে সাইরেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের উপকূলীয় শহর আশদোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। আশদোদে হামলার পর নিকটবর্তী শহরগুলোতে সাইরেন বেজে ওঠার কারণে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো আহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

রবিবার সকালে ছোড়া এসব রকেটের একটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা গেলেও অপরটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে আইডিএফের বরাতে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ব্যাপক অভিযানের কারণে গাজা থেকে প্রজেক্টাইলসহ দূরপাল্লার আক্রমণ ক্রমশ কমে যাচ্ছে। বিশেষ করে আইডিএফের স্থল আক্রমণের কারণে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্ষমতা হ্রাস পাচ্ছে।

এদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ২০৮-এ পৌঁছেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ২০০ জন। এর ফলে ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৭১ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন; উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে আরও চার ফিলিস্তিনি নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় মোট ২ হাজার ৫১৮ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৮ হাজার ৪৪৯ জন আহত হয়েছেন। বহু আন্তর্জাতিক সংস্থা ও ত্রাণকর্মী বর্তমান ইসরাইলি অনুমোদিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে “মৃত্যুফাঁদ” আখ্যা দিয়েছে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit