শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

‘হানিয়া আমির খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। এখন তিনি অভিনয় থেকে দূরে, পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটান। তার দুই মেয়ে—নামিরা নাঈম দেশে থেকে পোশাক ব্যবসা শুরু করেছেন, আরেকজন মাহাদিয়া নাঈম বর্তমানে দেশের বাইরে।

সম্প্রতি নামিরার সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে একসঙ্গে টানা সাড়ে তিন ঘণ্টা সময় কাটিয়েছেন তারা। প্রসঙ্গ উঠতেই নামিরা জানান, ইউটিউবার রাফসান দ্য ছোটভাইয়ের একটি ভিডিও ভ্লগের শুটিংয়ের সূত্রেই এ পরিচয়। রাফসানের ইচ্ছা ছিল আহসান মঞ্জিলে ভ্লগের শুটিং করা, আর সেই আয়োজনেই নামিরার সঙ্গে যুক্ত হয়েছিলেন হানিয়া।

নামিরা বলেন, ‘রাফসান একটি ভিডিও ভ্লগ বানাবে, তার ইচ্ছা ঢাকার আহসান মঞ্জিলে সেটির শুটিং করবেন। কীভাবে যেন জেনেছে, আমাদের সঙ্গে নবাব পরিবারের সম্পর্কের কথা। এরপর আমার সঙ্গে কথা বলে। তারপর শুটিংয়ের অনুমতি মেলে। সিদ্ধান্ত হয়, একদম সকাল সকাল শুটিং করতে হবে। এরপর আমরা ভোর সাড়ে চারটায় আহসান মঞ্জিলে যাই। হানিয়া আসেন সাড়ে পাঁচটার দিকে। টানা সাড়ে তিন ঘণ্টা শুটিং হয়। আমরা আহসান মঞ্জিল থেকে সাড়ে ৯টার মধ্যে বেরিয়ে পড়ি।’

তিনি আরও বলেন, ‘হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়স্বজনেরা আছেন, সেই গল্পও শুনল। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, তাদের নিয়েও আলাপ হলো। ইনস্টাগ্রাম থেকে তার একরকম ব্যক্তিত্বের ব্যাপারে উপলব্ধি করেছি, কিন্তু সামনাসামনি অন্য রকমভাবে তাকে আবিষ্কার করলাম। খুই চমৎকার, প্রাণখোলা একজন মানুষ। অনেক মজা করেছি আমরা।’

ঢাকায় অবস্থানকালে পথের ধারের খাবারও দারুণ উপভোগ করেছেন হানিয়া আমির। নামিরার ভাষায়,  ‘একদম সকালে যখন হানিয়া আমির শুটিং করতে আসে, শুনেছি তখনো নাশতাও করেনি। কিন্তু খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছে। ফুচকা খেয়েছে ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝালে যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক।’

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit