রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

জাতীয় নির্বাচনের ৭০ শতাংশ উপকরণ কেনা শেষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী কেনাকাটা ৭০ শতাংশ শেষ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোটামুটিভাবে ১০টা উপকরণ আমাদের কিনতে হচ্ছে। এর মধ্যে দুটো উপকরণ দেবে ইউএনডিপি। তারা ১৫ অক্টোবরের মধ্যে দেবো। আর আটটা উপকরণ লোকালি সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মধ্যেই কেনা শেষ হবে। ইতোমধ্যে ৭০ শতাংশ উপকরণ সংগ্রহ করা হয়েছে। উপকরণ নিয়ে সংকটের কারণ নেই। আমরা আগে যে টাইমফ্রেম নির্ধারণ করেছিলাম তার মধ্যেই সম্পন্ন হচ্ছে।

জানা গেছে, লাল গালা ২৩ হাজার কেজির মধ্যে ইসিতে এসেছে ৯ হাজার ২০ কেজি, স্বচ্ছ ব্যালট বাক্স ৫০ লাখ ব্যালট বাক্সের লকের মধ্যে এসেছে ৬ লাখ, ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে ৬ লাখ এসেছে, ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের ৩ লাখ ৯৬ হাজার সংগ্রহ করা হয়েছে, ১ লাখ ১৫ হাজার ব্রাস সিলের মধ্যে ৯ হাজার ৯২০টি কেনা হয়েছে। আর ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ ও ১ লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগের সবগুলোই সংগ্রহ করা হয়েছে।

এদিকে ৯ লাখ ৪০ হাজার স্ট্যাম্প প্যাড ও ৯ লাখ ৪০ হাজার অমচোনীয় কালির কলম অক্টোবরের মধ্যে ইউএনডিপি সরবরাহ করবে। এছাড়া ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগের পুনদরপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit