সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র নারী ও শিশুদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার ১৮ ফিল্ড রেজিমেন্ট মাটিরাঙ্গা জোনের উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি,র সার্বিক সহযোগিতায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক, ক্যাপ্টেন ডা.নুরে রেজওয়ান তৌফিক রিজভী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,ত্রুীড়াবিদ মোহাম্মদ সুলতান আহমেদ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা জোনের এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

প্রশিক্ষণ কোর্সে স্থানীয় নারী ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করছেন, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গর্ভকালীন যত্ন, শিশু স্বাস্থ্য এবং জরুরি প্রাথমিক চিকিৎসার নানা দিক হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, “মা ও শিশুর সুস্বাস্থ্য একটি সুস্থ জাতি গঠনের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

দূর্গম পাহাড়ী এলাকার প্রান্তিক পর্যায়ে সচেতনতার অভাব এবং সঠিক প্রাথমিক চিকিৎসার অনুপস্থিতিতে অনেক সময় মায়েরা ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। মাটিরাঙ্গা জোনের এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারীরা স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করবেন, যা তাদের নিজেদের পরিবার ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit