মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভার দুইশত দশটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

রোববার (২ আগস্ট) বেলা ১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম। ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

একই সময়ে মাটিরাঙ্গা পৌরসভায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা বজায় রাখার আশ্বাস দেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুর্গত এলাকার মানুষের জন্য সম্ভাব্য সবকিছু করা হবে।

ত্রাণ সহায়তা বিতরণে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় প্রকৃত বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল জানান, দুর্গত মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit