শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

খেলার নিউজ ডেক্সঃ  অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ২০১০ বিশ্বকাপজয়ী দলটি। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল তারা। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল স্পেন।

সাম্প্রতিক ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেনের প্রাপ্ত পয়েন্ট ১,৮৭৫.৩৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১,৮৭০.৯২ পয়েন্ট)। আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ১,৮৭০.৩২। লিওনেল স্কালোনির শিষ্যরা টানা দুই বছর ধরে শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে পারেনি।

২০২২ সালের ডিসেম্বর থেকে স্পেনের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। তখন র‌্যাঙ্কিংয়ে স্পেন ছিল দশম স্থানে। সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে এবার সরাসরি সবার ওপরে পৌঁছে গেছে লা রোহা। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলোও এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশ

  • ১. স্পেন – ১,৮৭৫.৩৭
  • ২. ফ্রান্স – ১,৮৭০.৯২
  • ৩. আর্জেন্টিনা – ১,৮৭০.৩২
  • ৪. ইংল্যান্ড – ১,৮২০.৪৫
  • ৫. পর্তুগাল – ১,৭৭৯.৫৫
  • ৬. ব্রাজিল – ১,৭৬১.৬০
  • ৭. নেদারল্যান্ডস – ১,৭৫৪.১৭
  • ৮. বেলজিয়াম – ১,৭৩৯.৫৪
  • ৯. ক্রোয়েশিয়া – ১,৭১৪.২০
  • ১০. ইতালি – ১,৭১০.০৭

১১ বছর পর শীর্ষে ফেরা কি স্পেনের আরেক সোনালি যুগের ইঙ্গিত? নাকি সামান্য ব্যবধানে পেছনে থাকা ফ্রান্স–আর্জেন্টিনা আবারও টেনে নামাবে লা রোহাকে? সময়ই দেবে এর জবাব।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যাঃ ০৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit