রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বন্যায় ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর আজকের নামাজের সময়সূচি, ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০

কেন মায়ের কাছে গিয়ে থাকেন ঐশ্বরিয়া?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর গত বছর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সরগরম ছিল। সেই সময়ে এ তারকাদম্পতি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন— বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ঐশ্বরিয়া তাহলে কেন তার মায়ের কাছে গিয়ে থাকেন? নেটিজেনরা প্রশ্ন তুলছেন বারবার। এবার সেই উত্তর দিলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।

জানা গেছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, তাতে কীই-বা হয়েছে। ও এখনো ওই বাড়ির বউ। এখনো ওর সংসার ওটা। আমি জানতাম, বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা। কারণ আমি জানতাম, ও মায়ের কাছে গিয়ে কেন থাকত। প্রহ্লাদ বলেন, তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা। এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। নিজের মায়ের কাছে যেতেন অন্য কারণে। বেশ কিছু দিন ধরে অসুস্থ ঐশ্বরিয়ার মা। তাই প্রতিদিনই মাকে দেখতে যেতেন অভিনেত্রী।

পরিচালক বলেন, আমি জানি, মাকে নিয়ে ওর চিন্তা হতো। মাঝেমধ্যে অভিষেকও আসত ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে ও কি আসত? এ জন্যই ওই সব গুজবে কোনো পাত্তা দিইনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit