মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আরও একবার কিশোর-জীবনের ‘নিখোঁজ সংবাদ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : দুজনেই তখন সংগীতের নবীন মুখ। চোখজুড়ে অন্তহীন স্বপ্ন, আর হৃদয়ে নতুন কিছু সৃষ্টির অদম্য স্পৃহা। কথায় কথায় দুজন মিলে তৈরি করলেন ‘নিখোঁজ সংবাদ’। না, কেউ হারিয়ে যায়নি। এটি আসলে তাদের গান। ২০০৮ সালে প্রকাশিত কিশোর দাসের প্রথম একক অ্যালবামের টাইটেল গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। দেড় যুগের সেই গান সম্প্রতি পুনরায় নতুন আঙ্গিকে প্রকাশ করলেন কিশোর। আর ওমনি দুজন ফিরে গেলেন দেড় যুগ আগের স্মৃতিতে।

অবশ্য গানটি যখন জীবন রচনা করেছিলেন, তখন জানতেন না এটিই কিশোরের অ্যালবামের টাইটেল গান হবে। যখন খবরটি শুনেছিলেন, আনন্দে উড়ে যায় রাতের ঘুম। কিশোর দাসের মনেও নানা স্মৃতি, উচ্ছ্বাস। বললেন, “এটা আমার প্রথম অ্যালবামের গান, আবার এটিই কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা আমার জীবনের প্রথম গান। এই গানই বন্ধু রবিউল ইসলাম জীবনের লেখা আমার গাওয়া প্রথম গান। আমার জীবনের অনেকগুলো ‘প্রথম’ এই গানের হাত ধরে। তাই প্রায় ১৭ বছর পরে গানটি আবার নতুন অ্যারেঞ্জমেন্ট করে শ্রোতাদের সামনে আনলাম। আমার কাছে এ গান অনেক নষ্টালজিক একটা ব্যাপার।”নতুন সংগীতায়োজনে গানটি কিশোরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit