বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নৌকাটিতে মোট ৭৫ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানি শরণার্থী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আইওএম বলেছে, ‘সমুদ্রপথে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।‘ভূমধ্যসাগর ইউরোপমুখী শরণার্থীদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। আইওএম-এর তথ্যমতে, ২০২৪ সালে এখন পর্যন্ত এ রুটে ২,৪৫০ জনের বেশি শরণার্থী ও অভিবাসী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

এর আগেও একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত মাসেই ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে মারা যায় অন্তত ৬৮ জন। তার আগে জুন মাসে লিবিয়া উপকূলে জাহাজডুবিতে প্রাণ হারায় বা নিখোঁজ হয় প্রায় ৬০ জন। আর আগস্টে ইতালির লাম্পেদুসার কাছে দুটি নৌকা ডুবে মারা যায় অন্তত ২৭ জন।

বহু শরণার্থী ও অভিবাসী বর্তমানে লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। আইওএম ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এই অবস্থা থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ কামনা করেছে।

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit