নিউজ ডেক্সঃ সাত দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে ও প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড়ে এসে অবস্থান নেয় এবং সেখানে প্রায় আধাঘণ্টা ধরে নিজেদের দাবির পক্ষে স্লোগান দেয়। এতে ওই এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে।