রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বন্যায় ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর আজকের নামাজের সময়সূচি, ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০

আমির-সালমানকে নিয়ে কটাক্ষ করলেন হৃতিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন নিউজ ডেক্সঃ  বলিউডে ফের শুরু হলো তুমুল বিতর্কের ঝড়। পুরোনো এক টক শো ক্লিপ ঘিরে ফের আলোচনায় হৃতিক রোশন। জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে করা তার রসিক মন্তব্য আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ হৃতিকের রসবোধে মুগ্ধ হলেও, অন্যরা সমালোচনায় সরব।

জানা যায়, ২০০৪ সালে শুরু হওয়া এই শোর দ্বিতীয় সিজনে হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে এসেছিলেন। সেই পর্বের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে হৃতিক দুই শীর্ষ তারকার উচ্চতা নিয়ে মন্তব্য করেন, যা অনেকে ‘কটাক্ষ’ হিসেবে দেখছেন।

করণ জোহর তার জনপ্রিয় ‘র‍্যাপিড ফায়ার’ রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করেন, ‘আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী?’ এই প্রশ্নের জবাবে হৃতিক বলেন, ‘দুজনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।

এই অপ্রত্যাশিত উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া হাসিতে ফেটে পড়েন এবং করণ নিজেও বাকরুদ্ধ হয়ে যান। যদিও সেই মুহূর্তে এটি একটি হালকা রসিকতা হিসেবেই ধরা হয়েছিল; কিন্তু এখন সামাজিক মাধ্যমে এটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

হৃতিকের এই মন্তব্যকে অনেকে দুই সুপারস্টারকে উদ্দেশ্য করে করা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। ‘কফি উইথ করণ’-এর মতো একটি জনপ্রিয় মঞ্চে এমন মন্তব্য করা কতটা শোভনীয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ সেপ্টেম্বর ২০২৫/ সকালঃ ১১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit