সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

 আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  কাতারে আর ইসরায়েল হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে সেভাবে আর হামলা চালাবে না। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না। তাই এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।

গত ৮ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাবের বিষয়ে দোহায় একটি আবাসিক ভবনে জড়ো হন হামাসের সিনিয়র নেতারা। পরে সেখানে তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া। ওই হামলায় হামাসের শীর্ষ নেতারা নিহত না হলেও তাদের অন্য সদস্যরা প্রাণ হারায়। এ ঘটনায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়।

কাতারে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। হামলার কয়েক ঘণ্টা পর ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন, কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল।তবে কাতার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার বিষয়টি অস্বীকার করে।

সোমবার ওভাল অফিসে এক্সিওসের এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন, আমিও ঠিক সেভাবেই পেয়েছি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৬ সেপ্টেম্বর ২০২৫/ সকালঃ ১০.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit