বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

গোল করে মদ্রিচ বললেন, বয়স নিয়ে আর কথা নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : লুকা মদ্রিচের কাছে বয়স শুধুই একটা সংখ্যা। নইলে ৪০ বছর বয়সী একজন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটিতে কীভাবে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে। এখনও যে ফুটবলকে দেয়ার অনেক কিছু বাকি তা তো গতরাতেই (রোববার) প্রমাণ করে দিয়েছেন। ঘরের মাঠ সান সিরোয় এদিন এসি মিলান প্রতিপক্ষ বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছেন। রোজেনেরিদের হয়ে এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন মদ্রিচ। সিরি আ’য় এটিই এই ক্রোয়াটের প্রথম গোল।

ম্যাচের ৬১ মিনিটে আলেক্সিস সালেমায়েকেরসের পাস থেকে গোল করেন মদ্রিচ। সিরি আ’র ইতিহাসে ষষ্ঠ চল্লিশোর্ধ্ব খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখালেন এই ক্রোয়াট। তার আগে ইব্রাহিমোভিচ, কস্তাকুর্তা, পিওলা, কুয়াগলিয়ারেল্লা এবং ভির্চউড এই কীর্তি দেখিয়েছেন। এদিন ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর মদ্রিচ মানুষজনকে বারবার তার বয়স মনে করিয়ে না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। দলকে জয়ের পথ দেখাতে পেরে খুশি মদ্রিচ বলেন, ‘এটি উদযাপনের দারুণ উপায় ছিল। আমরা জিতেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এখন আমাদের সামনে থাকা ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে হবে।’

এরপর মদ্রিচ আশা প্রকাশ করেন যে আর যেন তার বয়স নিয়ে কেউ কথা না তোলে। তিনি বলেন, ‘আশা করছি মানুষ আর আমার বয়সের কথা মনে করিয়ে দেবে না! এটি ছিল এক দুর্দান্ত মুভ। আলে (সালেমায়েকেরস) আমাকে চমৎকার একটি বল দিয়েছিল, গোলটা করা সহজ ছিল—এটা আসলে তার পাসের কৃতিত্ব, আমার ফিনিশিং নয়। আমি মনে করি পুরো দলই দারুণ লড়াই করেছে। ম্যাচে ম্যাচে আমরা অবশ্যই আরও আত্মবিশ্বাসী হবো, আর যখন চোটগ্রস্তরা ফিরবে, এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনব, তখন আমরা আরও উন্নত হব।’

মিলান কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রিও মদ্রিচকে প্রশংসায় ভাসিয়েছেন, তাকে অসাধারণ খেলোয়াড় আখ্যা দিয়ে বলেন তিনি সবসময় প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন। মদ্রিচ গোলটি করলেন ৪০তম জন্মদিনের পাঁচদিন পর এবং রোসোনেরির জার্সিতে সিরি আতে তার মাত্র তৃতীয় ম্যাচে। এই ক্রোয়াটের আশা, তার এই গোল সতীর্থদের আত্মবিশ্বাস জোগাবে, বিশেষ করে ২০২৫-২৬ মৌসুম হার দিয়ে সূচনার পর। মিলানও চাইবে মদ্রিচ আবারও প্রধান ভূমিকায় অবতীর্ণ হোক, যখন শনিবার (২০ সেপ্টেম্বর) উদিনেজের মাঠ ফ্রিউলিতে ফের খেলবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit