বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

কবরস্থানে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

 নিউজ ডেক্সঃ   চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বসতবাড়ির পেছনের এক কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আঘাতে কবরস্থানের পাশের একটি সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রানিহাটি এলাকার ধুমিহায়াতপুর গ্রামে আহসান মঞ্জুরের কবরস্থানে প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরিত হয়।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম জানান, ভোররাতে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে ধোঁয়া দেখতে পানে। পরে ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত পাওয়া যায়। তার ধারণা, এলাকায় আল আমিন নামের একজন এসব ককটেল মজুত করেছিল।

আরেক বাসিন্দা আতিকুল ইসলাম জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কবরস্থানে গিয়ে দেখা যায়, দেয়াল ভেঙে গেছে এবং মাটি উড়ে গেছে। তার মতে, অন্তত ২০টি ককটেল সেখানে বিস্ফোরিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মজুত রাখা ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ সন্ধ্যাঃ ০৬.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit