শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

গোলের সহজ সুযোগ মিস করে পিচকে দুষলেন নেইমার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

খেলার ডেক্সঃ   ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সান্তোস অধ্যায় এখনো প্রত্যাশা পূরণ করতে পারেনি। সৌদি আরব ছেড়ে ভিলা বেলমিরোতে ফেরার পর থেকে তিনি দলের ত্রাতা হয়ে উঠতে পারছেন না। বরং অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে দুইটি অবিশ্বাস্য সুযোগ নষ্ট করে সমালোচনার শিকার হলেন। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়লেও সান্তোস রয়ে গেছে অবনমনের শঙ্কায়—২২ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট তাদের সংগ্রহ।

ম্যাচের শুরুতেই নেইমারের পা যেন থমকে গেল। মাত্র ছয় মিনিটে বক্সের ভেতর বল পেয়ে গেলেন ফাঁকায়, কিন্তু শটটি গেল সরাসরি গোলরক্ষক এভারসনের হাতে। বিরতির ঠিক আগে আবারও সোনালী সুযোগ মিস করেন তিনি। লাউতারো দিয়াজ দুর্দান্ত পাস সাজালেও নেইমার ছয় গজ বক্সের ভেতর বল ঠিকমতো পায়ে লাগাতে পারলেন না, বল গড়িয়ে চলে গেল তাঁর পায়ের ফাঁক দিয়ে।

দ্বিতীয়ার্ধে ইগর গোমেস গোল করে মিনেইরোকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষদিকে টিকিনহো সয়ারেসের পেনাল্টিতে সমতা ফেরায় সান্তোস। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নেওয়াও তাদের অবস্থার তেমন উন্নতি করতে পারেনি।

ম্যাচ শেষে নেইমার ক্ষোভ উগরে দেন মাঠের মান নিয়ে। আগে তিনি বলেছিলেন সিনথেটিক টার্ফে খেলতে চান না, পরে সিদ্ধান্ত পাল্টালেও এখন আবার সমালোচনায় সরব। ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রমাণিত, সিনথেটিক টার্ফ আসলেই বাজে!’ সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ সন্ধ্যাঃ ০৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit