স্পোর্টস ডেস্ক : ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিভাগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের মতো পুরস্কার তাকে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন আফঈদা, ‘এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫০