শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিএনপির ফখরুল-বুলুসহ ২৯ জনকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

রাজনীতি নিউজঃ  রাজধানীর রমনা থানার নাশকতা মামলায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও জাকির হোসেন জুয়েল অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। এদিন আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দেন বরকত উল্লাহ বুলু।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল বলেন, আজ মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত এ বিষয়ে শুনানি শেষে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে অব্যাহতি দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা করে ও অনেককে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা থানা পুলিশের উপপরিদর্শক মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit