বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বিক্ষোভ চলাকালে লুটপাট-সহিংসতা নিয়ে যা বললেন কার্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি রোববার বলেছেন, সাম্প্রতিক জেন-জি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুর ছিল রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কাজ। দায়িত্ব গ্রহণের পর সিংহদরবার থেকে প্রথম ভাষণে তিনি বলেন, এসব অপরাধ তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

কার্কি জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‌‘মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভেই যে পরিবর্তন ঘটেছে, তা আমি আগে কখনো দেখিনি। এই প্রজন্মের দাবিগুলো পূরণ করতে হলে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে। আমি ইচ্ছা করে আসিনি, আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি।’

প্রধানমন্ত্রী কার্কি আরও বলেন, আন্দোলনের নামে যা ঘটেছে, তা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলেই মনে হচ্ছে, যা ষড়যন্ত্রের প্রশ্নও উত্থাপন করেছে। তিনি সিংহদরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন স্থাপনায় ভাঙচুরের ঘটনা তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit