রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ : রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

নিউজ ডেক্সঃ   অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। জাকসুর ব্যালটপেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। একইসঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে ‘গভীর নীলনকশা’ বাস্তবায়নের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, দেশে যেভাবে একটি বিশেষ শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র এবং ধর্মপ্রিয় জনগণের জন্য হুমকিস্বরূপ। সরকারের একটি বড় অংশই জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও তিনি অভিযোগ করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit