বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কেমন একাদশ নিয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছে পাকিস্তান। ওমানকে উড়িয়ে দিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে। তবে আজ তাদের ভারত পরীক্ষা। আজ জিতলে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে তার চেয়ে বড় বিষয়, পাকিস্তান শেষ পাঁচ ম্যাচে ভারতকে হারাতে পারেনি। আজ জিতলে সে খরাও কাটাতে পারে সালমান আলী আঘার দল।

এই ম্যাচে পাকিস্তান দল তাদের একাদশে একটি পরিবর্তন আনতে পারে। ওমানের বিপক্ষে ম্যাচে পাকিস্তান নেমেছিল হারিস রউফকে ছাড়াই। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে তিনি দলে ফিরে আসতে পারেন। তবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আছে একটু দ্বিধায়। ওমান ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুজনেই বেশ ভালো পারফর্ম করেছেন। তার ওপর দুবাইয়ের উইকেটও বেশ ধীরগতির। 

যদিও ভারতের মিডল অর্ডার স্পিনের মোকাবিলা করে বেশ দক্ষ হাতে। তার ওপর রান দিলেও শেষ দুই বছরে স্পিনারদের চেয়ে পেসাররাই উইকেট তুলে নিয়েছেন বেশি। এই সময় এখানে ৪৪১ উইকেটের ২৭৭টিই পেসাররা দখল করেছেন। এতসব সমীকরণ মাথায় রেখে হয়তো মুকিমকে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। কারণ এই দলে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুবদের উপস্থিতি আছে, যারা স্পিনটা মন্দ করেন না।

এই এক হারিস রউফ বাদে একাদশে আর পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। বাকি দল থাকতে পারে আগের ম্যাচের মতোই।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit