বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম দল হিসেবে যে রেকর্ড গড়ল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

 স্পোর্টস ডেস্ক : জিতলেই সুপার ফোরে খেলা নিশ্চিত হয়ে যেতে পারে। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। যে দলটি অতীতে ৬ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। অথচ বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা জিততে পারেনি। শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই বাংলাদেশ হারায় দুই ওপেনারের উইকেট। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি প্রথম। এমন বাজে রেকর্ড আগে কেউ করেনি, যা বাংলাদেশ করল।

তবে প্রথম দুই ওভারে কোনো রান না করতে পারার ঘটনা চতুর্থ। ২০১০ সালে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজের পরে বাংলাদেশ দ্বিতীয় পূর্ণ সদস্য দল, যারা টি-টোয়েন্টিতে প্রথম দুই ওভারে কোনো রান করতে পারেনি। 

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা।

লংকানদের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে তোলার আগে তানজিদ আউট হওয়ায় দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit