শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সাকিবের বলে বোল্ড বাবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তিনি। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেন এই পেসার। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসে তৃতীয় বলে ফেরান অংশুমান রাঠকে।

নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার।

আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছে বাংলাদেশ। বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন।

বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান

হংকং: জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাত, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit