বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মোদিকে প্রশংসায় ভাসালেন নেপালের হবু সরকারপ্রধান সুশীলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে সেনাবাহিনীর উদ্যোগে নতুন সরকার গঠনের আলোচনা চলমান। এই প্রক্রিয়ায় দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, এ বিষয়ে বুধবার ও বৃহস্পতিবার নেপালি সেনার প্রধান কার্যালয় জাঙ্গি আড্ডায় টানা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে কার্কি নেপাল ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন।

একটি ভারতীয় টেলিভিশনকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, আমি ভারতকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসি। মোদিজির কাজের ধরন আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভারত নেপালকে অনেক সাহায্য করেছে। বর্তমানে নেপালের অবস্থা কঠিন, তবে আমরা উন্নয়নের জন্য কাজ করব এবং দেশের জন্য নতুন সূচনা করব।

কার্কি আরও জানান, নতুন দায়িত্ব গ্রহণের জন্য তিনি প্রস্তুত আছেন। তিনি বলেন, নেপালে সাম্প্রতিক অস্থির আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেন-জি গ্রুপ তাকে কিছু সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে।

সূত্র: খবরহাব

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit