মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দুর্গাপুরে বিএনপি‘র দুই নেতা বহিষ্কার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক এবং ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতিকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি‘র মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান এবং উপজেলা বিএনপি‘র সভাপতি মো. জহিরুল আলম ভুইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারনে, ৭নং গাঁকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান (বুরুজ) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি মো. উজ্জল সরকার কে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতাদের অপকর্মের কোন প্রকার দায়-দায়িত্ব দল নিবে না মর্মে দলের অন্যান্য নেতাকর্মীদের, বহিস্কৃত নেতাকমীদের সাথে সাংগঠনিক কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit