শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সাদেক-আজমতে আফগান চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : সাদেকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা।

দলীয় ৭৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন নবি। তিনি ২৬ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৩ রান করে ফেরেন। এরপর দলীয় ৯৫ রানে আউট হন সাবেক আরেক অধিনায়ক গুলবাদিন নায়েব। 

৯৫ রানে ৪ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে সাদেকুল্লাহর সঙ্গে গড়েন ৮২ রানের জুটি। তাদের এই জুটিতেই রানের চূড়ায় পৌঁছায় আফগানরা। দলীয় ১৭৭ রানে ফেরেন আজমতউল্লাহ। তিনি মাত্র ২১ বলে দুটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন।

ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে যান সাদিকুল্লাহ। তিনি ৫২ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় আফগানরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit