শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই উপহার দিলো – পথ পাঠাগার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় এলাকার রাহমানিয়া দারুল উলুম কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, আফরোজা বেগম ও মিনারা খাতুন, পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ।

প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির বলেন, “শিশুদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য, মাদরাসার পক্ষ থেকে পথ পাঠাগারকে ধন্যবাদ জানাই।

পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বই পৌঁছে দিয়ে তাদের জ্ঞানার্জন ও শিক্ষায় প্রসার ঘটানোই হচ্ছে এ উদ্যোগের প্রধান উদ্দেশ্যে। সাহিত্যকে মানুষের হাতের মুঠোয় নেয়ার জন্য, পথ পাঠাগার ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের সেলুনে, রেল স্টেশনে, হোটেল রেস্তোরায় পাঠাগার স্থাপন করেছে। সমাজে সাহিত্যকে ছড়িয়ে দিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান কবি সারোয়ার।

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit