শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

নাসরিন আক্তার চৌগাছা : যশোরের চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য শফিকুল ইসলামকে সভাপতি ও মহসিন আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের চৌগাছা অফিসে এ কমিটি গঠন করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও এ্যাড. হায়দার আলী। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবু তাহের এবং ওজ্জেত আলী, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সালাম, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক শান্ত ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, কার্য নির্বাহী সদস্য শরিফুল ইসলাম ও শাকিল।

প্রধান নির্বাচন কমিশনার মাস্টার কামাল আহমেদ জানান, এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৪ আগস্ট ২০২৬, মনোনয়ন পত্র বিক্রি ২৬ আগস্ট, যাচাই ২৯ আগস্ট, প্রত্যাহার ৩ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হয় ৪ সেপ্টেম্বর ২০২৬। ১৩ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ।

সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, এ্যাড. হায়দার আলী, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি আনিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-সম্পাদক এম এ রহিম, সাবেক ইউপি সদস্য ইয়াকুল আলী ও চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোশারফ হোসেন প্রমুখ ।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit