বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রিয় খেলোয়াড়দের কাজে লজ্জিত ক্রীড়া উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : একসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে যারা ছিলেন স্বপ্নের নায়ক, তাদেরকেই তিনি নতুন করে চিনেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর। প্রিয় ক্রীড়া তারকাদের কাছ থেকে দেখে চমকে গেছেন বলে জানালেন অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি তো একজন ফ্যান ছিলাম। নানা সময়ে লেখালেখিও করেছি, পরবর্তীতে কিছু হাইড করে ফেলতে হয়েছে পেশাদারিত্বের কারণে। তবে বাইরে থেকে যা দেখা যায়, ভেতর থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনারা জানেন সেসব, না জানার কথা নয়। আমার চেয়েও হয়তো বেশি জানেন।’

উপদেষ্টা বলেন, ‘আমি দেখেছি যে, আমি যে খেলোয়াড়দেরকে বা যাদেরকে প্রিয় খেলোয়াড় মনে করতাম বা উদযাপন করতাম এক সময়, তারা এখানে অনেক ধরনের কাজের সঙ্গে জড়িত, যা আসলে লজ্জাজনক। এটা আমাকে সবচেয়ে বেশি ‘শক’ করেছে এবং নতুন করে ভাবতে বাধ্য করেছে যে, আসকিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫০লে কী…।’

তিনি আরও বলেন, ‘সেখানেও আমরা কাজ করার চেষ্টা করছি…। আপনারাও জানেন, খেলাধুলায় আসলে আন্তর্জাতিকভাবেই বিষয়গুলো হয়, ফিক্সিং থেকে শুরু করে বুকি বা এই ধরনের কাজ। এগুলো সমাধানে আমরা চেষ্টা করছি, বিসিবি চেষ্টা করছে। বাংলাদেশে কোনো ধরনের খেলায় এসব যেন না থাকে, সে বিষয়ে আমরা কাজ করছি।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit