শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

নিউজ ডেক্সঃ  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের তিন দেশ (ইথ্রি) যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ ‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে।

রোববার (৭ সেপ্টেম্বর) গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে আরাগচি জানান, ইথ্রি (ই৩) এমন একটি প্রক্রিয়া শুরু করছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাতে পারে। তবে এর কোনো আইনি ভিত্তি নেই, আর তা ব্যর্থ হবে।

ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ৩০ দিনের প্রক্রিয়া চালু করেছে। তবে আরাগচির বক্তব্য, চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। ইউরোপ বরং তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর ইউরোপ বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

মার্কিন চাপের মুখে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে। তবে আরাগচি জোর দিয়ে বলেন, আলোচনার পথ এখনো খোলা। কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ সীমিত করতে প্রস্তুত।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit