নিউজ ডেক্সঃ ভুয়া নথিপত্র বা মিথ্যা তথ্য জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে ভিসা সংক্রান্ত এক পোস্টে এ কথা জানিয়েছে।
পোস্টে বলা হয়—ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। যার অর্থ দাঁড়ায় আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৮ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৫৫