শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : এসএ টি-২০ লিগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। এবার সেই অপূর্ণতা কেটে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির খেলোয়াড় নিলামে আছেন সাকিব আল হাসান সহ ১৪ ক্রিকেটার।

নাম থাকা বাংলাদেশি খেলোয়াড়েরা হলেন— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং জাকের আলি অনিক।

আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে বসবে নিলাম। নিলামে উঠবেন ৫৪১ ক্রিকেটার, যাদের মাঝে ২৪১ জন বিদেশি। তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।

১৯ জন করে খেলোয়াড় রাখতে পারবে কোনো দল। যাদের নয়জন প্রোটিয়া ক্রিকেটার, সাতজন বিদেশি, দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-২৩ দলের দুজন ও একজন ওয়াইল্ডকার্ড খেলোয়াড়। ৭.৩৭ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ৮৪টি স্লট বাকি আছে। যেখানে নেওয়া হবে ২৫ জন বিদেশি খেলোয়াড়। 

টুর্নামেন্ট মাঠে গড়াবে এ বছরের ২৬ ডিসেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit