শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

তিস্তায় গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। চলছে উদ্ধার অভিযান। ‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ মুহিদ উপজেলার মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। মুহিদ সম্প্রতি চীন থেকে অনার্স শেষ করে দেশে ফেরেন। ‎পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধুসহ নদীতে গোসল করতে নামেন মুহিদ। এক পর্যায়ে গোসল শেষ করে তার তিন বন্ধু উঠে এলেও মুহিদ স্রোতের টানে তলিয়ে যায়।

স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তারা দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়েও মুহিদকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করে।

‎কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার আতাউর রহমান জানান, রংপুর থেকে ডুবুরি দল এনে ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) তার সন্ধান মেলেনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit