শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরাতে বেতন, জরিমানা ও বিল পরিশোধ করা যাবে ক্রিপ্টোতে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ক্রিপ্টোকারেন্সি। শিগগিরই দেশটির বাসিন্দারা বেতন গ্রহণ, ইউটিলিটি বিল, মুদি কেনাকাটা, এমনকি ট্রাফিক জরিমানা পর্যন্ত পরিশোধ করতে পারবেন এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে।

সরকারি ও বেসরকারি উভয় খাতই এই প্রযুক্তির প্রসারে এগিয়ে আসছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা ক্রমশ বাড়ছে।

সম্প্রতি দুবাইয়ের অর্থ বিভাগ ও বৈশ্বিক ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম ক্রিপ্টো.কম-এর মধ্যে চুক্তি হওয়ার পর সরকারি সেবার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার পরিকল্পনা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিটওয়েসিস-এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা ওলা দৌদিন বলেন, দুবাইয়ের এই সিদ্ধান্ত প্রযুক্তিটিকে বিনিয়োগের হাতিয়ার থেকে একটি পাবলিক সেক্টরের সুবিধায় রূপান্তর করেছে। খুব শিগগিরই মানুষ ডিজিটাল ওয়ালেট দিয়েই ট্রাফিক জরিমানা বা বিদেশে টাকা পাঠাতে পারবে।

তিনি আরও বলেন, স্থিতিশীল মুদ্রা বা স্টেবলকয়েন বর্তমানে বাস্তব সমস্যার সমাধান দিচ্ছে। উচ্চ মুদ্রাস্ফীতির দেশে মানুষ তাদের সঞ্চয়ের মূল্য ধরে রাখতে এটি ব্যবহার করছে। আবার কেউ কেউ দ্রুত ও কম খরচে বিদেশে টাকা পাঠাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যেই বিভিন্ন খাত যেমন, রিয়েল এস্টেট, এয়ারলাইনস ও ফুয়েল রিটেইলাররা ক্রিপ্টো গ্রহণ শুরু করেছে। এমনকি গত বছর একটি দুবাই আদালত এক কর্মচারীর পাওনা বেতন আংশিকভাবে ক্রিপ্টোকারেন্সিতে প্রদানের নির্দেশও দিয়েছিল।

ওলা দৌদিনের মতে, প্রথমে সরকারি খাতে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। এরপর বিলাসবহুল পণ্য, হোটেল-অভিজাত খাত ও বিমান পরিবহন শিল্পে তা প্রসারিত হবে। ধাপে ধাপে রেমিট্যান্স, বিল পরিশোধ এবং নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা পর্যন্ত পৌঁছাবে।

আইসিএম-এর আঞ্চলিক ব্যবস্থাপক সাই মহেশ জানান, দুবাইয়ের আর্থিক অবকাঠামো, বহুমুখী এক্সচেঞ্জ এবং সুস্পষ্ট নিয়মকানুনের কারণে ক্রিপ্টোকারেন্সি দ্রুত জনপ্রিয় হচ্ছে। ইতিমধ্যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় বিটকয়েন ও ইথেরিয়াম গ্রহণ শুরু হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit